বৃষ্টির পরে পুনরায় শুরু ভারত-পাকিস্তান ম্যাচ

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৭:৫৩
বৃষ্টির কারণে এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল আকাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়নি। 
 
রবিবার এজবাস্টনে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ১১ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করেছে ভারত। রোহিত শর্মা ২৯ ও শিখর ধাওয়ান ২১ রানে অপরাজিত আছেন। 
 
বৃষ্টির আগে ৯ ওভার ৫ বল শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান করেছিল ভারত।
 
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৩৪১ রান তাড়া করে অবিশ্বাস্য জয় এনে দেয়া ফাহিম আশরাফ মূল একাদশে জায়গা পাননি। তার জায়গায় খেলবেন শাদাব। এদিকে ভারতে মূল একাদশে ব্যাটিংয়ে তেমন পরিবর্তন নেই। তবে স্পিন বোলিংয়ের মূল ভরসা রবিচন্দ্রন অশ্বিন থাকছেন না, থাকছেন পেসার মোহাম্মদ শামি। ভারতের পাঁচ বোলার হচ্ছে বুমরাহ, ভুবনেশ্বর, উমেশ যাদব, হার্দিক পাণ্ডে ও রবীন্দ্র জাদেজা। ক্রিকইনফো।
 
 
ইত্তেফাক/সাব্বির