মাগুরায় বাসচালক হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

আপডেট : ০৫ জুন ২০১৭, ১৪:১৬
মাগুরায় বাসচালক শেখ সুজনের হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে সোমবার দুপুরে শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। শেখ সুজনের হত্যার আসামিদের গ্রেফতারের জন্য ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শ্রমিকরা। অন্যথায় মঙ্গলবার থেকে ঢাকা খুলনা রুটে বাসচলাচল বন্ধের হুমকি দিয়েছে। এদিকে মাগুরার আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুদ্ধ শ্রমিকরা শহরে ঢাকা রোড এলাকায় দুটি আটো রিকাশাতে হামলা চালায়। নিহত বাস চলক শেখ সুজন সোমবার ভোরে ঢাকা মেডিকেলে মারা যান। তার বাড়ি মাগুরা পৌর এলকার পারলা গ্রামে।
 
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার মালিক গ্রামে দুর্বত্তরা বাস চালক শেখ সুজনকে (৩০) মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। প্রথমে মাগুরা সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল এবং সর্বশেষ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার মাথায় ১২টি সেলাই লেগেছিল। সোমবার ভোরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। 
                             
এই খবর ছড়িয়ে পড়লে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিকরা শহরে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সমগ্র শহর প্রদক্ষিণ করে। এই সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা শহরে ঢাকারোড এলাকায় দুটি আটোরিকাশাতে হামলা চালায়।
 
পরে ঢাকা রোড এলাকায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখে জেলা বাস-মিনিবাস-মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনসহ অন্যরা। 
 
জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, ১২ ঘণ্টার মধ্যে আসামিদের প্রশাসন গ্রেফতার না করলে মঙ্গলবার থেকে ঢাকা খুলনা রুটসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। আভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আমরা মালিক শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন তারা রাস্তায় নামবে না। সড়ক আবরোধ করবে না। তারা যাদের নামে মামলা করবে আমরা তাদের গ্রেফতার করব। আহত বাস চালক শেখ সুজনকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল এবং ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 
 
ইত্তেফাক/এমআই