ব্যাটিংয়ের শুরুতে সৌম্যর বিদায়

আপডেট : ০৫ জুন ২০১৭, ১৯:১৭
চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৩ রান। তামিম ইকবাল ২১ ও ইমরুল কায়েস ৫ রানে অপরাজিত আছেন।
 
টুর্নামেন্টে টিকে থাকার জন্য জয়ের লক্ষ্য নিয়েই দিবা-রাত্রির ম্যাচে মাঠে নেমেছে দুই দল। ওভাল ক্রিকেট গ্রাউন্ড মাঠে টসে জিতে ব্যাটিং বেছে নেয় টাইগার অধিনায়ক মাশরাফি। ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করা সত্ত্বেও ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফিরে যান টাইগার উদ্বোধনী ব্যটসম্যান সৌম্য সরকার। তিনি মাত্র ৩ রান সংগ্রহ করেন।
 
প্রায় ছয় বছর পর ওডিআই ক্রিকেটে দু দলের সাক্ষাৎ হচ্ছে । ওভালের আজকের ম্যাচে বৃষ্টির হানা দেয়ার শঙ্কা আছে বলে স্থানীয় আবহাওয়া বার্তায় জানানো হয়েছে।
 
এই ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন এসেছে। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় দলে এসেছে মেহেদী হাসান মিরাজ। জন হেস্টিংসের বদলে অসি শিবিরে এসেছে অ্যাডাম জাম্পা।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
 
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মজেশ হেনরিকুইস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স।
 
ইত্তেফাক/রেজা