তামিম ইকবালের একাকী লড়াইয়ের দিনে সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তামিমও টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়েছেন।
শুধু তাই নয়, ৭ম উইকেট হিসেবে ৯৫ রান করে যখন তামিম আউট হয়েছিলেন, তখন দলের রান ১৮১। এর পরের তিন উইকেট মিলে আর ১ রান যোগ করতে পেরেছে টাইগাররা!
লন্ডনের কেনিংটন ওভালে একপ্রান্ত তামিম আগলে রাখলেও অন্যপ্রান্ত দিয়ে যাওয়া আসায় ব্যস্ত ছিলেন বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানরা। তাই তামিম ছাড়াও দু’অংকে পা দিয়েছেন মাত্র দু’ব্যাটসম্যান। ওপেনার সৌম্য সরকার ৩, ইমরুল কায়েস ৬, মুশফিকুর রহিম ৯, সাকিব আল হাসান ২৯, সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ ৮ করে, মেহেদি হাসান মিরাজ ১৪, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন শুন্য করে আউট হলেও, মুস্তাফিজুর রহমান ১ রানে অপরাজিত থাকেন।
আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করা তামিম আজও সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে থেমে যান তামিম। তার ১১৪ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা ছিলো। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪ উইকেট নেন।
ইত্তেফাক/সাব্বির
