চ্যাম্পিয়ন্স ট্রফির আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
ইংল্যান্ডের কার্ডিফে ম্যাচটি একটু পরই শুরু হবে।
গ্রুপ-এ এর এই ম্যাচটির সঙ্গে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে আছে। টাইগারদের সেমি ফাইনালের স্বপ্ন পূরণ করতে হলে এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারতেই হবে।
ইংল্যান্ড দল: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জশ বাটলার, মইন আলী, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, উড, জ্যকসন বল।
নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, লুক রঙ্কি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নিল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যন্টনার, মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
ইত্তেফাক/রেজা
