উন্মুক্ত হচ্ছে সেলফি স্পেশালিস্ট 'হ্যালিও এস১০'

আপডেট : ০৬ জুন ২০১৭, ২১:২৭
 
এডিসন গ্রুপ এর হ্যালিও সিরিজের অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখতে গ্রুপটি এবার দেশের বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে হ্যালিও এস১০। অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ সম্বলিত এটাই হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন।
 
হ্যালিও এস১০ জুনের ৭ তারিখ থেকে প্রি-বুকিং এর জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রি-বুকিং গিফট হিসেবে পাওয়া যাবে অরিজিনাল ফাস্ট ট্র্যাক এর সুদৃশ্য ঘড়ি। প্রি-বুকিং এর জন্য www.helio-bd.com এই লিংক এ ক্লিক করতে হবে অথবা পিকাবু (www.pickaboo.com) থেকেও প্রি-বুকিং করা যাবে। স্বল্প সংখ্যক হ্যালিও এস১০ স্মার্টফোন এর জন্যই এই অফারটি প্রযোজ্য।
 
সুন্দর ও প্রাণবন্ত সেলফি তোলার জন্য হ্যালিও এস১০ এ আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। নরমাল ফ্ল্যাশ এর চাইতে সেলফি ফ্ল্যাশ পাওয়ারফুল সেলফি তোলার জন্য। তাই রাতেও ভালো সেলফি উঠবে। ১৩ মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা দিয়েও তোলা যাবে অসাধারণ সব ছবি।
 
স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যাবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল যা সাধারণত প্লেনের বডি বানানোর ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে। এতে করে ফোনটির স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে বহু গুনে। ৪০১০ মিলিএ্যাম্পিয়ার এর শক্তিশালী লি-পলিমার ব্যাটারি দিবে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ সুবিধা এর সাথে যুক্ত হয়েছে ফাস্ট চারজিং সুবিধা।
 
৫.৫ ইঞ্চি বড় এবং কালারফুল আইপিএস ফুল এইচডি ২.৫ডি গ্লাস এর ডিসপ্লে এর সাথে গ্লাস প্রটেকশনের জন্য ব্যাবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। ৪জিবি র্যােম এবং ৬৪ বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর দিচ্ছে ফাস্টার স্মার্টফোন এক্সপেরিয়েন্স। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই স্মার্টফোনটিতে। ৪জিবি র্যাকম থাকার কারণে গেম খেলা বা মুভি দেখা নিয়ে কোন ধরণের ঝামেলা পোহাতে হবে না। আর ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ এ রাখা যাবে অনেক বেশী গান, ছবি এবং মুভি।
 
প্রি-বুকিং করার পর গ্রাহককে ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আউটলেট এ গিয়ে ২০০০ টাকা জমা দিয়ে প্রি-বুকিং কনফার্ম করতে হবে। স্মার্টফোনটি বাজারে আসা মাত্র গ্রাহক যেই আউটলেটে প্রি-বুকিং কনফার্ম করেছেন সেখান থেকেই বাকী ১৭,৯৯০ টাকা দিয়ে হ্যান্ডসেটটি সংগ্রহ করে নিতে পারবেন। হ্যান্ডসেটটির দাম রাখা হচ্ছে ১৯,৯৯০ টাকা মাত্র।
 
ইত্তেফাক/জামান