চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের নিজের হতাশাজনক পারফরমেন্সের জন্য বুধবার টুইটারে পাকিস্তানী পেসার ওয়াহাব রিয়াজ ক্ষমা চেয়ে বলেছেন তিনি ‘জাতিকে ছোট’ করেছেন।
গত রোববার বার্মিংহামের এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮.৪ ওভার বোলিং করে ৮৭ রান দিয়েছেন ৩১ বছর বয়সী বাঁ-হাতি এ পেসার।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আটটি দল নিয়ে চলমান এ টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১২৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান।
বারবার শর্ট ও ওয়াইড বল করা ৭৯ ওযানডে খেলা ওয়াহাব পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়ার পর নিজের নির্ধারিত ওভার শেষ করতে পারেননি এমনকি ব্যাটিংও করতে পারেননি।
My performance has let down my nation n team, Im sorry sp to PCT fans. I tried my best but it was not good enough n I'm heart broken as well
— Wahab Riaz (@WahabViki) June 7, 2017
এ ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করা রিয়াজ বুধবার টুইট বার্তায় বলেন, ‘আমার পারফরমেন্স জাতি ও দলকে ছোট করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তা যথেষ্ট ছিলনা। আমার হৃদয় বেঙ্গে গেছে।’ পাকিস্তান দলের পারফরমেন্স নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি নির্দিষ্ট করে ওয়াহাবের সমালোচনা করেছেন।
আইসিসির নিজস্ব ওয়েবসাইটের কলামে আফ্রিদি লিখেছেন, ‘দলের বোলিং আক্রমণে আবারো মুখ্য ভূমিকায় ছিলেন ওয়াহাব । তবে গুরুত্বপূর্ণ এমন একটি আসরে বড় ধরনের পরাজয়ে তার পারফরমেন্স উল্লেখযোগ্য কারণে ছিল।’ বাসস।
ইত্তেফাক/রেজা
