চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে ভালই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ওভারে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৫৮ রান। কুশাল মেন্ডিস ৬৭ ও ধানুষ্কা গুনাথিলাকা ৭২ রানে অপরাজিত আছেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান দলীয় ১১ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের সামনে নির্ধারিত ৫০ ওভারে ৩২১ রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। ভারতের হয়ে দুর্দান্ত শতক হাঁকিয়েছে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান। ১২৮ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ১৫ টি চার ও ১ টি ছয়ের মার ছিল। ইনিংসের ৪৫ তম ওভারে মালিঙ্গার বলে আউট হয়ে ফিরে যান ধাওয়ান। এছাড়া রোহিত শর্মা ৭৮ ও মাহেন্দ্র সিং ধোনি ৬৩ রান করেন। শেষের দিকে কেদার যাদবের ১৩ বলে ২৫ রান ভারতের ইনিংসটা আরো শক্ত অবস্থানে নিয়ে যায়।
গ্রুপ-বি এর দল হিসেবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা হেরেছিল আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছিল ভারত।
ভারতীয় দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমাড়, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ।
শ্রীলঙ্কান দল: ডিকবেল্লা, গুনাথিলাকা, মেন্ডিস,ম্যাথুজ,চান্দিমাল, পেরেরা, গুনারত্নে, থিসারা পেরেরা, লাকমাল, মালিঙ্গা, প্রদীপ।
ইত্তেফাক/ইউবি
