দলীয় ১০ রানেই তামিম-সাব্বিরের বিদায়

আপডেট : ০৯ জুন ২০১৭, ২২:০৫
অপেক্ষাকৃত সহজ লক্ষ্য তাড়া করতে নেমেই শুরুতেই দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারালো বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রাতে টিম সাউদির শিকার হন তামিম ইকবাল। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে সাব্বির রহমানকেও সাজঘরে ফেরান এই বোলার। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ১০/২।
 
এর আগে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের  পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন রস টেইলর। কেন উইলিয়ামসন করেন ৫৭ রান। মোসাদ্দেক হোসেন ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট পেয়েছেন।

ইত্তেফাক/এএম।