অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৫ রান, ওয়ার্নারের বিদায়

আপডেট : ১০ জুন ২০১৭, ১৬:৩১
চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হরে ব্যাটিংয়ে নেমে সতর্ক সূচনা করেছে অস্ট্রেলিয়া। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার ও ফিঞ্চ ৭ ওভারে ৩৯ রান তুলে নিয়েছেন। পরের ওভারে বল করতে এসে মার্ক উডের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার।  উডের বলে বাটলারের হাতে তালুবন্দী হওয়ার আগে ওয়ার্নার করেন ২১ রান।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসিদের সংগ্রহ ৮ ওভরে ১ উইকেট হারিয়ে ৪৫ রান। ফিঞ্চ ২১ ও স্টিভ স্মিথ ১ রানে রানে ক্রিজে আছেন।
 
বার্মিংহামে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ইংল্যান্ড ইতোমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করলে অস্ট্রেলিয়ার জন্য আজকের ম্যাচটি বাঁচা মড়ার লড়াই। এদিকে এই ম্যাচে পরোক্ষভাবে মাঠে থাকবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া এই ম্যাচে হারলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশ টুর্নামেন্টের সেমি ফাইনালে যাবে। অন্যথায় নয়।
 
ইংল্যান্ড দল: অ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলী, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, জ্যাকসন বল।
 
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মজেস হেনরিকুয়েস, হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
 
ইত্তেফাক/রেজা