চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে অসিরা।
উল্লেখ্য, এই ম্যাচে অস্ট্রেলিয়া হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার পক্ষে ট্রাভিস হেড ৬৪ বলে অপরাজিত ৭১, ওপেনার অ্যারন ফিঞ্চ ৬৪ বলে ৬৮ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৭৭ বলে ৫৬ রান করেন। ইংল্যান্ড পেসার মার্ক উড ও লেগ-স্পিনার আদিল রশিদ ৪টি করে উইকেট নেন।
‘এ’ গ্রুপের এটি সর্বশেষ ম্যাচ। এ ম্যাচে জিতলেই সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। আর অসিরা হেরে গেলে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। গ্রুপের প্রথম দু’ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিতে নাম লিখিয়েছে ইংলিশরা। গতরাতে বাংলাদেশের কাছে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড।
ইত্তেফাক/সাব্বির
