টানা পঞ্চমবারের মত ক্রোয়েশিয়ার বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন লুকা মোদ্রিচ। ৩১ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা ক্লাবের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এই সাফল্যেই মারিও মানজুকিচ, ইভান রাকিটিচ, ইভান পেরিসিসকে পিছনে ফেলে এই মিডিফিল্ডারকে টানা পঞ্চমবারের মত ঘরোয়া এই পুরস্কারে ভূষিত করেছে। রোববার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে ক্রোয়েশিয়া। মোদ্রিচ এখন জাতীয় দলের দায়িত্বে ব্যস্ত। ইউরোপীয়ান বাছাইপর্বে গ্রুপ-আই’তে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড।
ইত্তেফাক/রেজা
