২৭৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩৫ রানেই ইংল্যান্ডের ৩ উইকেট পড়ে গিয়েছিল। ইংলিশ শিবিরের কথা না জানা গেলেও তখন বাংলাদেশী দর্শকদের মনে ভয়ের চোরস্রোত বয়ে যাচ্ছিল। এই বুঝি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে ওঠার স্বপ্ন ধুলিস্মাৎ হয়। তবে মাঝখানে ক্ষনিকের বৃষ্টি বাংলাদেশের দর্শকদের মনে সামান্য আশা জাগিয়ে তোলে।
এরপর সেই আশা আরো দৃঢ় হতে থাকে ইংলিশ অধিনায়ক মরগান ও অলরাউন্ডার স্টোকসের ব্যাটে ভর করে। কেননা এই দুজনের ব্যাটিং প্রচেষ্টায় ঘুরে দাড়াচ্ছে ইংল্যান্ড। এরপর মরগ্যান আউট হয়ে গেলে স্টোকসের সঙ্গে জুটি বাঁধেন জোস বাটলার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ৪০ ওভার ২ বলে ২৪০ রান করেছে। স্টোকস সেঞ্চুরি করে ১০২ এবং বাটলার ২৩ রানে ক্রিজে অপরাজিত আছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে অসিরা।
উল্লেখ্য, এই ম্যাচে অস্ট্রেলিয়া হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।
আবার বৃষ্টির কারণে খেলা আটকে আছে।
ইত্তেফাক/নূহু
