টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে ধীর শুরু করেছে দ. আফ্রিকা। প্রথম পাওয়ার প্লের ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান করেছে প্রোটিয়ারা।
হাশিম আমলা ১১ ও কুইন্টন ডি কক ২০ রান করে অপরাজিত আছেন। কেনসিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ম্যাচে একাদশে ফিরেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
উল্লেখ্য, এই ম্যাচে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। শ্রীলংকার বিপক্ষে হারার ম্যাচে অশ্বিনের শূন্যতা অনুভব করেছিলেন ভারত অধিনায়ক কোহলি। উমেশ যাদবের বদলে তাকে একাদশে নেয়া হয়েছে। অশ্বিনকে দ. আফ্রিকার তিন বাঁহাতি ব্যাটসম্যানের মুখোমুখি হতে হবে।এদিকে ধারাবাহিক ব্যর্থতার পরেও জেপি ডুমিনির উপর ভরসা রেখেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েন পারনেলের বদলে দলে ঢুকেছেন আন্দিল ফেহলুকোয়াইয়ো।
ইত্তেফাক/সাব্বির
