শ্রীলংকার ধারাবাহিক উইকেট পতন

আপডেট : ১২ জুন ২০১৭, ২০:১৪
এবার টানা ৩ ওভারে ৩ উইকেট হারালো শ্রীলংকা। ৩২তম ওভারের দ্বিতীয় বলে শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে সরাসরি বোল্ড করেন মোহাম্মদ আমির। এর পরের ওভারে ধনঞ্জয় ডি সিলভাকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন জুনাইদ খান। ৩৪তম ওভারটি করতে এসে ৭৩ রান করা নিরোশান ডিকবেল্লাকে উইকেটের পেছনে শিকারে পরিণত করেন। 
 
৩৩ ওভার ১ বল শেষে ৬ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ১৬২। উইকেটে আছেন থিসারা পেরেরা ও আসেলা গুনারত্নে।
  
এর আগে পর পর দুই ওভারে দুই ব্যাটসম্যানও বোল্ড হন। ১৬ ওভারের প্রথম বলেই দিনেশ চান্ডিমালকে বোল্ড করেন ফাহিম আশরাফ। এর আগের ওভারে কুশল মেন্ডিসকে সরাসরি বোল্ড করেন হাসান আলি। ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা ১৩ রান করে জুনাইদ খানের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন। কার্ডিফে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।  
 
দুই দলের জন্য আজ বাঁচা মরার লড়াই। যে দল জিতবে সেই দলই টুর্নামেন্টের ফাইনালে চলে যাবে। পাকিস্তান দলে ফিরেছেন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৪২ রান তাড়া করায় প্রধান ভূমিকা রাখা ফাহিম আশরাফ, বাদ পড়েছেন শাদাব খান। ইনজুরির কারণে কুশল পেরেরা না থাকায় যোগ দিচ্ছেন ধনঞ্জয় ডি সিলভা। এই ম্যাচে জয়ী দলের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি।
 
 
ইত্তেফাক/সাব্বির