পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১১০

আপডেট : ১২ জুন ২০১৭, ২১:৩৬
শ্রীলংকার ২৩৭ রানের জবাবে পাকিস্তানে ৪ উইকেটে হারিয়ে ২০ ওভারে সংগ্রহ করেছে ১১১ রান। সরফরাজ আহমেদ ১ ও শোয়েম মালিক ৬ রানে ক্রিজে অপরাজিত আছেন।
 
মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ফাখার জামান ৩৬ বলে ৫০ রান করেছেন, ৮টি চার ও ১টি ছক্কায়। এছাড়া আজহার আলী ৩৪ ও বাবর আযম ১০ রানে অপরাজিত আছেন। সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান করে ম্যাথুজের দল। পাকিস্তানের জুনায়েদ ও হাসান ৩টি করে উইকেট নেন।
 
ইত্তেফাক/সাব্বির