কাশ্মীরে গ্রেনেড হামলায় ২ সেনা আহত

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৫:৪২
ভারত শাসিত কাশ্মীরে গ্রেনেড হামলায় কমপক্ষে দুই ভারতীয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ একথা জানায়। 
 
সোমবার রাতে শ্রীনগর থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার ত্রাল শহরে জঙ্গিরা এ হামলা চালায়। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতরাতে জঙ্গিরা গ্রেনেড লঞ্চারের সাহায্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একটি আধাসামরিক শিবিরকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে। এতে দুই সেনা আহত হয়।’ 
 
হামলার পরপরই সরকারি বাহিনীর সদস্যরা এতে জড়িত জঙ্গিদের গ্রেফতারে অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। জানা গেছে, জঙ্গিরা হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু