অ্যালেক্স হেলসকে বাবর আজমের সহজ ক্যাচে পরিণত করেছেন মোহাম্মদ আমিরের বদলে খেলতে নামা রুম্মান রইস। ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ রান।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অ্যালেক্স হেলসকে এর আগেও রঈসের আবেদনে আম্পায়ার এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার, পরবর্তীতে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। উইকেটে ২২ রান করে আছেন বেয়ারস্টো, নতুন ব্যাটসম্যান এসেছেন জো রুট।
পাকিস্তানের জন্য দুঃসংবাদ হচ্ছে ইনজুরির জন্য মোহাম্মদ আমির খেলতে পারছেন না।
গত ম্যাচে বল হাতে ৩৬টি বল ডট দেয়া আমিরের না থাকাটা পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রুম্মান রইস। এছাড়া গত ম্যাচে খেলা ফাহিম আশরাফের জায়ড়ায় ফিরছেন লেগস্পিনার শাদাব খান। এদিকে ক্রমাগত ব্যর্থ হতে থাকা ইংলিশ ওপেনার জেসন রয়ের জায়গায় দলে ফিরছেন জনি বেয়ারস্টো।
ইত্তেফাক/সাব্বির
