চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভার চলাকালীন কোনো উইকেট না হারিয়ে ১০০ রান করেছে পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে কার্ডিফে সব উইকেট হারিয়ে ২১১ রান করে ইংল্যান্ড।
ফাখার জামান ৫১ ও আজহার আলি ৪১ রানে অপরাজিত আছে।
পাকিস্তানের হাসান আলি ৩টি ও জুনাইদ খান, রঈস রুম্মান ২টি করে উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের জো রুট সর্বোচ্চ ৪৬ ও জেসন রয়ের জায়গায় সুযোগ পাওয়া জনি বেয়ারস্টো ৪৩ রান করেছেন। এছাড়া স্বাগতিক দলের মিডল অর্ডার ব্যাটসম্যান বেন স্টোকস ও অধিনায়ক এউইন মরগান করেছেন যথাক্রমে ৩৪ ও ৩৩ রান।
ইত্তেফাক/সাব্বির
