৭০ রান করে ফিরে গেলেন তামিম

আপডেট : ১৫ জুন ২০১৭, ১৭:৫৯
হাফ সেঞ্চুরি করে ফিরে গেলেন তামিম ইকবাল। কেদার যাদবের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরত যাওয়ার আগে ৮২ বলে ৭০ রান করেছিলেন তামিম।
 
২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে  ১৫৪ রান করেছে বাংলাদেশ। ৬৫ বলে ৫২ রান করে উইকেটে আছেন মুশফিক, নতুন ব্যাটসম্যান গত ম্যাচের নায়ক সাকিব আল হাসান।
 
টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়ার পরে মুশফিকের সঙ্গে ১২৩ রানের জুটি গড়ে তুলেন তামিম। এর আগে একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা তামিম ৩৮তম হাফ সেঞ্চুরি তুলে নেন। একই সঙ্গে হাফ সেঞ্চুরি করেন মুশফিকও। এই জমে ওঠা জুটিটি ভাঙেন কেদার যাদব। তার সরাসরি বল মারতে গিয়ে বোল্ড হয়ে যান তামিম। ৮২ বলে ৭০ রান করার পথে ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন তামিম।
 
শুরুতে সৌম্যকে শূন্য রানে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার, সাব্বির রহমানকেও দলীয় ৩১ রানে ক্যাচে পরিণত করেন তিনি।
 
ইত্তেফাক/সাব্বির