প্রথম পযায়ের সফর সমাপ্তির পর বিশ্বের বৃহত্তম সাসটেইনেবিলিটি সংগঠন সলিডারিডাড তাদের সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল) প্রকল্পের দ্বিতীয় পযায়ের সূচনা করেছে।
সফল-এর লারনিং শেয়ারিং ও দ্বিতীয় পর্বের সূচনাকরণ অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন হল-এ অনুষ্ঠিত হয়। এতে সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, সলিডারিডাড-এর উন্নয়ন সহযোগী, সাপ্লাই ও ভ্যালু চেইনে নিয়োজিত ব্যক্তিবগ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবগ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত সচিব জনাব মো. মোশাররফ হোসেন খাদ্য নিরাপত্তা, সাপ্লাই চেইনকে শক্তিশালীকরণ ও কৃষিখাতে নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উৎপাদনশীল সম্পৃক্তিসহ কৃষিখাতের অন্তভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট প্রটেকশন উইং-এর পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎপাদনশীলতা বৃদ্ধি, ক্ষুদ্রচাষীদের উদ্যোগ-সক্ষমতা উন্নয়ন ও কৃষি সাপ্লাই চেইনকে শক্তিশালীকরণের ক্ষেত্রে সফলের অবদানের প্রশংসা করেন।
‘সোশ্যাল সেক্টর ম্যানেজমেন্ট ফাউন্ডেশন’-এর প্রধান নিবাহী কমকতা ড. এ এম জাকির হোসেন জানান, সফল এলাকায় ৫ বছরের নিচে শিশুদের মধ্যে খর্বাকৃতির হার ২৫% যা জাতীয় হারের তুলনায় ১১ শতাংশ কম। বাল্য বিবাহ, অপ্রাপ্তয়স্কদের গর্ভধারণ, অপুষ্টি ইত্যাদি হচ্ছে টেকসই স্বাস্থ্য ও পুষ্টিনিরাপত্তার ক্ষেত্রে অন্যতম সমস্যা।
খুলনার ডুমুরিয়া থেকে আগত সফল লিড ফামার এস এম আব্দুস সাত্তার বলেন, সফলের কারণে খুলনা অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন ও দুগ্ধ উৎপাদনে বিপ্লব এসেছে। তিনি পশুর জাত উন্নয়ন, উচ্চফলনশীল ঘাস চাষ, স্বাস্থ্যসম্মত গোশালা নিমাণসহ সফল-এর বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ইত্তেফাক/ইউবি
