বুমরাহর জোড়া আঘাতে বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:৫৩
জাসপ্রিত বুমরাহর বলে সরাসরি বোল্ড হয়ে ফেরত গেলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ৪৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে বাংলাদেশ। 
 
টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানেই সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হারানোর পরে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মধ্যে ১২৩ রানের জুটি গড়ে ওঠে। দলীয় ১৫৩ রানে তামিমকে বোল্ড করে সেই জুটি ভাঙেন কেদার যাদব। আউট হওয়ার আগে ৮২ বলে ৭০ রান করেছিলেন তামিম। আর এর পরেই শুরু হয় ধারাবাহিক উইকেট পতন।
 
সাকিব ফিরে যানস রবীন্দ্র জাদেজার বলে, এরপরে হাফ সেঞ্চুরি করে কেদার যাদবের শিকার হয়ে ফিরে যান মুশফিকুর রহিমও। চতুর্থ উইকেট হিসেবে সাকিব আউট হওয়ার সময়ে দলীয় স্কোর ১৭৬। এর ৩ রান পরেই কেদার যাদবের বলে কোহলির হাতে ধরা পড়েন হাফসেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। সাকিব ২৩ বলে ১৫ ও মুশফিকুর রহিম ৮৫ বলে ৬১ রান করে আউট হন। মোসাদ্দেক ২৫ বলে ১৫ রান করে বুমরাহর হাতে ক্যাচ দেন, ২১ রান করে বুমরাহর বলেই বোল্ড হন মাহমুদউল্লাহ।
 
উইকেটে আছেন মাশরাফি ও তাসকিন। মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক উইকেটে আছেন। শুরুতে সৌম্যকে শূন্য রানে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার, সাব্বির রহমানকেও দলীয় ৩১ রানে ক্যাচে পরিণত করেন তিনি।
 
ইত্তেফাক/সাব্বির