রোহিত-শিখরের দাপুটে ব্যাটিং

আপডেট : ১৫ জুন ২০১৭, ২০:৩৭
বাংলাদেশের ২৬৪ রানের জবাবে ভারতের দুই ওপেনার দাপুটে ব্যাটিং করছেন। ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করেছে ভারত।
 
রোহিত শর্মা ৩১ শিখর ধাওয়ান ৩২ রান করেছেন।  চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতকে রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে মাশরাফি বাহিনী। তামিম ৭০ ও মুশফিক ৬০ রান করেন। ভুবনেশ্বর কুমার, কেদার যাদব ও জাসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট লাভ করেন।
 
ইত্তেফাক/সাব্বির