বিরাট কোহলির ফিফটি, ২০০ পেরুল ভারত

আপডেট : ১৫ জুন ২০১৭, ২১:৪৮
রোহিত শর্মার পরে ক্যারিয়ারের ৪২তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলিও। দুই জনের মধ্যে শত রানের পার্টনারশিপও গড়ে উঠেছে।
 
একমাত্র শিখর ধাওয়ানের উইকেটটি হারিয়ে বাংলাদেশের ২৬৪ রানের জবাবে ৩২ ওভার শেষে ২০১ রান করে ফেলেছে ভারত। শিখর ধাওয়ান  দলীয় ৮৭ রানে আউটসাইড অফে মাশরাফির অফকাটারে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন শিখর। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪৬ রান করেন শিখর। বিরাট ৫৯ ও রোহিত শর্মা ৯৬ রানে উইকেটে আছেন।
 
বাংলাদেশের ২৬৪ রানের জবাবে ভারতের দুই ওপেনার দাপুটে শুরু করেন। রোহিত শর্মা তুলে নিয়েছেন ৩২তম ফিফটি,। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে মাশরাফি বাহিনী। তামিম ৭০ ও মুশফিক ৬০ রান করেন। ভুবনেশ্বর কুমার, কেদার যাদব ও জাসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট লাভ করেন।
 
ইত্তেফাক/সাব্বির