ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

আপডেট : ১৬ জুন ২০১৭, ০০:৪১

ইসলামপুর উপজেলার ঢেংগারগড় এলাকায় সড়ক দুর্ঘটনায় রেশমা আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৬জুন বৃহস্পতিবার বিকালে ঢেংগারগড় গ্রামের বিষু শেখ এর স্কুল পড়ুয়া কন্যা রেশমা আক্তার নিজ বাড়ির পাশে রাস্তা পাড়ি দিচ্ছিল। এসময় একটি মোটর সাইকেল এসে তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্য চিকিৎসক ডাঃ মাসুদুর রহমান পলাশ তাকে মৃত ঘোষনা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের ধাওয়ায় মোটর সাইকেলটি ফেলে চালক পালিয়ে গেছে। নিহত রেশমা আক্তার ইসলামপুরের ঢেংগার গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী।

ইসলামপুর থানার ওসি দীন -ই -আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু