ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নারীসহ দুজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে সদর উপজেলার সিরতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ সাথী (৩৫) ও দেলোয়ার হোসেন (৪০)। আহতদের মধ্যে ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, জমি নিয়ে সিরতা গ্রামের হাফিজ উদ্দিনের সঙ্গে হেলাল উদ্দিনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে দুপক্ষের মধ্যে শুক্রবার কথা কাটাকাটি হয়। এরই জেরে সকাল সাড়ে ১০টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই গৃহবধূ সাথী নিহত হয়। গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।
ইত্তেফাক/ইউবি
