ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি স্থল বন্দরের ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট এসোসিয়েশন (সি এন্ড এফ) সূত্র জানায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে পাঁচ দিন বন্ধ রাখর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, ঈদ উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রফতানি সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৮ জুন থেকে বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে।
তবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ও ভিসায় ইমিগ্রেশন কার্যক্রম যথারীতি চলবে বলে জানানো হয়। -বাসস
ইত্তেফাক/কেকে
