ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০১৭, ১৮:০০
 
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের একটি বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর বেলা সেন্দ গ্রামের সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 
ইত্তেফাক/জামান