রৌমারীতে জেপি'র আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুন ২০১৭, ২০:০২
 
কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় পাটি (জেপি) রৌমারী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শনিবার বিকেলে এক আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা জেপি'র সভাপতি হাবিবুর রহমান হাবিল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪  আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (রৌমারী সার্কেল) মো. সিরাজুল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম, সাব রেজিস্ট্রার এইচ এম মিরাজ সৈরভ, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, এমপি পিএস এমদাদুল হক, মহগঞ্জ ইউপি চেয়ারম্যন আনোয়ার হোসেন, অধ্যক্ষ কুরুতউল্লাহ প্রমুখ। এতে বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক, শ্রমিক,রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।
 
ইত্তেফাক/জামান