গতকাল শনিবার বিকাল সাড়ে চারটার সময় রাঙ্গামাটি হাসাপাতাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মুমূর্ষ শিশু পুত্র জিসান(১৩মাস)কে তার ম স্যালাইন ও অক্সিজেন লাগিয়ে পায়ে হেটে রওনা দেয়। শালবাগান এলাকা (যেখানে সবচেয়ে বেশী রাস্তা ধসে পড়েছে) পায়ে হেঁটে ওপারে গিয়ে সিএনজি অটোরিক্সা নিয়ে চট্টগ্রাম রওনা দেয়।
চিকিৎসকরা তাদের বলেছিলেন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যেতে। কিন্ত সড়ক যোগাযোগ না থাকায় শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে কিছু রাস্তা অটোরিক্সায়, কিছু রাস্তা পায়ে হেঁটে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হন তারা।
কিন্ত নিয়তির নির্মম পরিহাস প্রয়োজনীয় চিকিৎসার অভাবে চট্টগ্রাম যাওয়ার পথে গহিরার কাছাকাছি এলাকায় পৌঁছে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু জিসান।
ইত্তেফাক/নূহু
