সুজানগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৮ জুন ২০১৭, ০৯:৩৪
 
পাবনার সুজানগর থানা পুলিশ টিপু শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যা রাতে উপজেলার চিনাখড়া বাজার এলাকা থেকে ২০গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত-আছের উদ্দিনের ছেলে। 
 
সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত হুমায়ুন কবির জানান, টিপু শেখ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিনাখড়া বাজারের দক্ষিণ পাশে ২০গ্রাম হেরোইনসহ অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুব্রত কুমার পাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই স্থান থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে