মানিকগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৮ জুন ২০১৭, ১০:২৩
 
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকাগামী একটি ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ওই উপজেলার টেপড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
 
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে উপজেলার টেপড়া বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি ট্রাক পেছন দিক থেকে এক বৃদ্ধ বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই বাইসাইকেল আরোহী।
 
নিহত ওই বাইসাইকেল আরোহীর বয়স আনুমানিক ৫৫ বছর। নিহতের মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো ও নাম পরিচয় সনাক্ত করনের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও এর চালক ও সহযোগী পালিয়ে যান বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/কেকে