মহালছড়ি-রাঙ্গামাটি নৌপথে যান চলাচল শুরু

আপডেট : ১৮ জুন ২০১৭, ১৫:১০
 
নিরাপত্তা জনিত কারণে দীর্ঘ ২৫ বছরের অধিক রাঙ্গামাটি-মহালছড়িতে নৌ পরিবহন বন্ধ থাকার পর প্রাকৃতিক দুর্যোগে আটকে যাওয়া জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে রবিবার সকাল থেকে মহালছড়ি-রাঙ্গামাটির পানি পথে উপজাতীয় টেম্পু বোট বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ ব্যবস্থায় নৌ পথে যান চলাচল শুরু করেছে।
 
মহালছড়িতে বোট সমিতির কাউকে পাওয়া না গেলেও বোট চালক রবিধন চাকমা জানান, সমিতির নির্ধারিত ভাড়া মহালছড়ি-রাঙ্গামাটি প্রতিজন যাত্রী ২ শত টাকা। বোট চলাচল প্রথম দিনেও রাঙ্গামাটি থেকে আসার পথে যথেষ্ট পরিমাণ যাত্রী পাওয়া গেছে। পরবর্তীতে আরো যাত্রী বাড়বে বলে আশা করেন তিনি। 
 
বোট ছাড়ার সময়সূচী সম্পর্কে তিনি, মহালছড়ি থেকে প্রতিদিন সকাল ১০টায় আর দুপুর ২টায় এবং রাঙ্গামাটি থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭ টায় ও দুপুর ২টায় বোট ছেড়ে যাবে। 
 
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত ভারী বর্ষণের কারণে বড় ধরণের ভুমি ধসের ফলে মহালছড়ি-রাঙ্গামাটি সড়কে যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ে।
 
ইত্তেফাক/কেকে