রাঙ্গামাটির খাউখালীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর থেকে ভারী বর্ষণ ও বজ্রপাত হয় কাউখালীতে। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে ওই যুবকের মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকাল থেকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত শরু হয়। এ সময় কাউখালী উপজেলার বেতছড়ি এলাকায় নিমাফ্রু মারমা (২৮) নামে এক যুবক মারা যান। এ ঘটনায় আহত হয়েছে সামা সিং (৩৮)।
কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহা জানান, বজ্রপাতে নিহত হয়েছে একজন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইত্তেফাক/এমআই
