শুরুটা ভালোই হলো পাকিস্তানের

আপডেট : ১৮ জুন ২০১৭, ১৭:০৫
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ফাইনালে শুরুটা ভালোই করেছে পাকিস্তান। ১৩ ওভার খেলা শেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ ৭৫ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলী ও ফাখার জামান বেশ সাচ্ছন্দ্যেই ব্যাট করছেন।
 
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডনের ওভালে ম্যাচটি শুরু হয়েছে রবিবার বিকাল সাড়ে তিনটায়।
 

ইত্তেফাক/এএম।