শার্শায় বজ্রপাতে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০১৭, ১৬:৫৮
 
শার্শার উপজেলার বাগআঁচড়ার পশ্চিমকোটা গ্রামে বজ্রপাতে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার সময়।
 
জানা যায়, পশ্চিম কোটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে সফুরা খাতুন (২৫) এবং ছেলে মাসুদ (১৫) ইফতারের পর বাড়ীর বারান্দায় বসে ছিল। এ সময় বাইরে প্রচণ্ড বেগে ঝড় ও বৃষ্টি হচ্ছিল। আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে দু-জনের মৃত্যু হয়।
 
বজ্রপাতে শার্শার পশ্চিমকোটা গ্রামে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।
 
ইত্তেফাক/জামান