ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুর বাজারে ওজোপাডিকোর এলটি লাইনে কাজ করার সময় অসাবধানবসত এসটি লাইনের তারে মাথা জড়িয়ে ঠিকাদারের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোবারক হোসেন।
মোবারক ফরিদপুর জেলার কোতয়ালী থানার পরানপুর গ্রামের শুকুর আলীর ছেলে। মধুখালী উপজেলা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মো. মিজানুর রহমান মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদপুরের ঠিকাদার বাবর সাহেবের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে মধুখালী থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/জামান
