ফাখারের প্রথম সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান

আপডেট : ১৮ জুন ২০১৭, ১৯:৪৮
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ফাখার জামান। মাত্র ৪ ওয়ানডের ক্যারিয়ারে দুটি ফিফটির পর সেঞ্চুরি তুলে নিলেন ২৭ বছর বয়সী এই তরুণ।
 
৩১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮৬ রান করেছে পাকিস্তান। ৯৬ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১০৩ করে উইকেটে আছেন ফাখার, ৮ রান করে সঙ্গে আছেন বাবর আজম। টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে। আজহার আলি স্ট্রাইকিং প্রান্ত থেকে দৌড় দিলেও ফাখার জামান দৌড় দেননি।
 
আর তখন বুমরাহর থ্রোতে স্ট্রাইকিং প্রান্তে উইকেট ভেঙে দেন ধোনি। আউট হওয়ার আগে ৭১ বলে ৫৯ করেছিলেন আজহার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ভারতীয় দলটিই ফাইনালে খেলছে। পাকিস্তানে ইনজুরি সেরা ওঠায় দলে ফিরেছেন মোহাম্মদ আমির, বাদ পড়েছেন রুম্মান রঈস।