ফরিদপুরের চরভদ্রাসনের হরিরামপুর ইউনিয়নের ছমির ব্যাপারীর ডাঙ্গীর ফসলি মাঠে সোমবার বেলা সাড়ে বারোটায় বজ্রপাতে শেখ আদেল (৪০) নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার মেহেরপুর মিরপুর গ্রামের বাসিন্দা শেখ বাদল ডাক্তারের ছেলে।
হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মেম্বার জানান, ঘটনার দিন বৃষ্টির ভেতর ছমির ব্যাপারী ডাঙ্গীর বাসিন্দা মোসলেমের ক্ষেতে তিন কৃষক কাজ করতে ছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
নিহতের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে
