গোপালগঞ্জের বেদগ্রামকে মাদকমুক্ত করা এবং এলাকার চিহ্নিত মাদক সম্রাট প্রায় অর্ধশত মাদক মামলার আসামি মোশারফ শেখ ও তার ভাই বাটুল শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম স্ট্যান্ডে সোমবার ঘণ্টাব্যাপী তিন শতাধিক এলাকাবাসী এ মানববন্ধন করে।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ সাহাবুদ্দিন হিটু, বেদগ্রাম বাজার কমিটির সভাপতি ইনছান আলি শেখ, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ, কাঠি ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু শেখ, আওয়ামী লীগ নেতা বাবু মুন্সী, পৌর কাউন্সিলর রোমান মোল্লা, ইউপি সদস্য আমিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নিউটন মোল্লা, ছাত্রলীগ নেতা মোল্লা মো. রিয়াজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/নূহু
