আন্তর্জাতিক বাজারে টানা চার সপ্তাহ ধরে নিম্নমুখী প্রবণতা পার করছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে এ সময়ে নিউইয়র্কে পণ্যটির দাম কমেছে ৫ ডলার ৬ সেন্ট। অন্যদিকে লন্ডনে একই সময়ের ব্যবধানে ব্যারেলে ৪ ডলার ৭৮ সেন্ট দাম কমেছে।
গত ২৬ মে লন্ডনে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছিল ৫২ ডলার ১৫ সেন্টে। আর গত শুক্রবার প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৪৭ ডলার ৩৭ সেন্টে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন শুরু হয় ২০১৪ সালের মাঝামাঝিতে। ওই সময় প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ১০০ ডলারের উপরে লেনদেন হয়েছিল। পরের আড়াই বছরে দাম কমে ব্যারেলপ্রতি ৩০ ডলারের নিচে চলে আসে। ২০১৬ সালের শেষ দিকে এসে বাড়তে শুরু করে জ্বালানি তেলের দাম।
ইত্তেফাক/কেকে
