দক্ষিণ আফ্রিকার টি-২০ গ্লোবাল লিগেও দল কিনলেন শাহরুখ

আপডেট : ২০ জুন ২০১৭, ১৯:২২
দক্ষিণ আফ্রিকার টি-২০ গ্লোবাল লিগেও দল কিনেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খান ও কলকাতা নাইট রাইডার্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের সহ-মালিকরা একসঙ্গে এই দল কিনেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।
 
শাহরুখের এই নতুন দলের নাম কেপটাউন নাইট রাইডার্স। দলের তারকা খেলোয়ার জেপি ডুমিনি। আগামী নভেম্বর-ডিসেম্বরে এই লিগ খেলা হবে বলে জানা গেছে।
 
 
নতুন দল কিনে শাহরুখ খান জানিয়েছেন, নাইট রাইডার্সের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকা খুব সুন্দর একটি দেশ। কেপটাউনকে এবার আমরা আমাদের আরো একটি বাড়ি বানিয়ে তুলব নিঃসন্দেহে। টুইটার।
 
ইত্তেফাক/রেজা