নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৩ কোটি ২৮লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরের শৌখিন কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার পূর্ব বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আ.খ.ম শফিকুল হক, ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, জেলা পরিষদ সদস্য অ্যাডভোটেক আব্দুল হান্নান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার বুলবুল, ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হক, পৌর সচিব শৈবাল সাহা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, পৌর সভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
