নগরীতে এক বিদেশিনী ধর্ষণের শিকার হয়েছেন। শ্রীলঙ্কার নাগরিক ওই বিদেশিনী চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্রী। গত রবিবার রাতে খুলশী এলাকার হিলভিউ রেস্তোরাঁয় ধর্ষণের ঘটনা ঘটে।ঘটনার পরদিন রাতে খুলশী থানায় মামলা করেন ওই ছাত্রী।
পুলিশ গতকাল মঙ্গলবার নগরীর আমবাগান এলাকার বাসা থেকে ধর্ষক আরিফুর রহমানকে গ্রেফতার করে।
খুলশী থানার ওসি শেখ নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করে ইত্তেফাককে জানান, আরিফ খুলশী মার্টের একজন কর্মচারী। ওই দোকানে যাওয়া-আসার সুবাদে শ্রীলঙ্কান মেয়েটির সঙ্গে আরিফের সখ্য গড়ে ওঠে। রবিবার রাতে তারা দুজন হিলভিউ রেস্তোরাঁয় যায়। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সকালে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে ওসি জানান।
ইত্তেফাক/এমআর
