মাগুরায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট : ২১ জুন ২০১৭, ১৪:১১
মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে আজ বুধবার দুপুরে গোপাল চন্দ্র দত্ত (৭০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মুমূর্ষু অবস্থায় তাকে মাগুরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
জানা গেছে, মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে গোপাল চন্দ্র দত্ত নামে এক বৃদ্ধ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। 
 
মাগুরা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে গোপাল চন্দ্র দত্তকে  হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা যান। 
 
ইত্তেফাক/এমআই