মানিকগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি পিস্তল, ১ হাজার একশ ৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ গ্রাম গাঁজা, ৩০ পুড়িয়া হেরোইনসহ ১১ জনকে গ্রেফতার করেছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে পুলিশ সুুপার মাহ্ফুজুর রহমান এক প্রেস বিজ্ঞাপ্তিতে এসমস্ত তথ্য নিশ্চিত করেন।
আটকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর থানার রাইনথাপাড়ারা গ্রামের লুৎফর রহমানের ছেলে ওয়াসিম (২৯), ঢাকুয়াপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. লোকমান (৩০), পূর্ব দাশড়া এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩৮), গিলন্ড মধ্যপাড়া এলাকার সাইজুদ্দিনের মেয়ে মোছা. সাহানারা (৪৫) সানবান্ধা এলাকার মৃত মফিজ উদ্দিন বেপারীর ছেলে মো. আতোয়ার রহমান ইদ্রিস (৪৫)।
সাটুরিয়া থানার দয়ারামপুর এলাকার আজগর আলীর ছেলে ছানোয়ার হোসেন (৩৫), ধানকোড়া এলাকার ফনিন্দ্র সরকারের ছেলে নিখিল সরকার (৪৫), পূর্ব কুষ্টিয়া এলাকার আ. রশিদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলু (২৮), সিংগাইর থানার বড় বাকা এলাকার দির্গজ আলীর ছেলে মো. আজিজ (২৮), হরিরামপুর থানার দেলসাদপুর এলাকার ইসরাফিল আলম মিয়ার ছেলে মো. কালু মিয়া (২৭), শিবালয় থানার পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাট এলাকা থেকে সিংগাইর থানার চান্দহর নিবাসী মো. শহিদের ছেলে মো. সাগর (১৯)।
এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।
ইত্তেফাক/কেকে
