রাজশাহী কিংসেই থাকছেন ড্যারেন সামি

আপডেট : ২১ জুন ২০১৭, ১৫:৪০
আসন্ন ২০১৭ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রাজশাহী কিংস-এর হয়ে আবারও খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, সামি গত বছর রাজশাহী কিংস-এর হয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়েছেন এবং গৌরব এনে দিয়েছেন। টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে, সামি দলে থাকলে ভবিষ্যতে বাংলাদেশী খেলোয়াড়দের মধ্য থেকে সেরাটি বের করে আনতে সক্ষম হবেন। গত বছরের মতো এবারও ভালো পারফরমেন্স উপহার দিতে টিম মিটিংয়ে বেশ কিছু চমৎকার প্রস্তাব করা হয়। তারই অংশ হিসেবে এবার দেশীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু চমক থাকছে।
 
এক বিবৃতিতে রাজশাহী কিংস ফ্রাঞ্চাইজির সিইও তাহমীদ আজিজুল হক বলেন, গত বছরের মতো এবারও আমাদের সমর্থকদের উৎসাহ দরকার। তাদের সমর্থনই আমাদের ভালো খেলার প্রেরণা দেয়।
 
প্রসঙ্গত, রাজশাহী কিংস সর্বশেষ ২০১৬ সালের বিপিএল-এ রানার আপ হয়। 
 
ইত্তেফাক/রেজা