সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

আপডেট : ২১ জুন ২০১৭, ১৬:৩২
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩০জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪জন,কলারোয়া থানা তিনজন, তালা থানা দুইজন,কালিগঞ্জ থানা দুইজন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা দুইজন, দেবহাটা থানা ১ ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।'
 
ইত্তেফাক/জামান