বরিশালে জেপি'র উদ্যোগে ইফতার মাহফিল

আপডেট : ২১ জুন ২০১৭, ১৯:৫৮
 
জাতীয় পার্টি জেপি'র বরিশাল মহানগর শাখার উদ্যোগে বুধবার নগরীর একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
 
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি ডা. মনিরুজ্জামান মনির। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ইব্রাহীম খান, মোছা. আলেয়া পারভীন, মো. আব্দুর রশিদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মি. নিরব দাস, প্রচার সম্পাদক শাহীন হাফিজ সহ জেপি'র নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে জেপি চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি'র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। আলোচনা সভায় বক্তারা গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে জেপি'র পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'জাতীয় পার্টি জেপি উন্নয়নের ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। হানাহানিতে বিশ্বাসী নয়।'
 
ইত্তেফাক/জামান