ডোনাল্ড ট্রাম্প মানসিক রোগী: উ. কোরিয়া

আপডেট : ২২ জুন ২০১৭, ১৭:২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগী আখ্যা দিয়েছে উত্তর কোরিয়ার সরকারি মুখপাত্র হিসেবে কাজ করা রডং সিনমুন সংবাদপত্র। উ. কোরিয়ায় ডিটেনশনে থেকে গুরুতর অসুস্থাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর মার্কিন ছাত্র ওটো ওয়ার্মবিয়ারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এ কথা বলা হল।
 
রডং সিনমুনের প্রদিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে বিভিন্ন বিতর্কে কোণঠাসা হয়ে আছেন এবং সেসব বিষয় থেকে নজর সরাতে উ. কোরিয়ায় হামলার কথা বিবেচনা করছে। পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, দক্ষিণ কোরিয়ার অবশ্যই বুঝতে হবে একজন মানসিক রোগীকে অনুসরণ করলে সেটা শুধু ধ্বংসই ডেকে আনবে।
 
উ. কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। ওটো ওয়ার্মবিয়ারের মৃত্যু যুক্তরাষ্ট্র ও উ. কোরিয়ার সম্পর্ক আরো খারাপ করে দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সাব্বির